About Us

আসসালামুয় আলাইকুম, 
সুধী অভিভাবক অভিভাবিকা, আপনারা নিশ্চয় জানেন যে, বিশ্বনবী হজরত মহাম্মদ(সঃ) যুদ্ধবন্দীদের মুক্তি দিয়েছিলেন শুধুমাত্র তাঁর সাথীদের ও তাঁদের পরিবারের লোকজনদের শিক্ষা দেবার বিনিময়ে। প্রায় চোদ্দশ পঞ্চাশ বছর পূর্বেই তিনি বুঝেছিলেন শিক্ষার গুরুত্ব কতটা। আমরা তাঁর আদর্শে সম্পূর্ণ বিশ্বাসী। তায় ইনফিনিটির শিক্ষার্থীদের সুশিক্ষাদানের ক্ষেত্রে আমরা কোনোরকম আপোষে বিশ্বাসী নই। যে কোনো মূল্যে শিক্ষার্থীদের দুনিয়া ও আখেরাতের শিক্ষায় সুশিক্ষিত করতে বদ্ধপরিকর। আলহামদুলিল্লাহ্‌ আমরা বিগত দিনে সেটা করতে পেরেছি। আপনারা ভরসা রাখুন আপনার সন্তানের সুশিক্ষার দ্বায়িত্ব নিচ্ছি ইনশাআল্লাহ্‌।