About Us

আসসালামু আলাইকুম, 
মাননীয় শিক্ষানুরাগী আপনি বর্তমান শিক্ষা ব্যাবস্থার বেহাল দশা সম্পর্কে নিশ্চয় অবগত আছেন। কোথাও কোথাও স্কুল শিক্ষক-শিক্ষিকাদের সদিচ্ছা থাকলেও সরকারি ঔদাসিন্যের কারনে প্রায় সমস্থ স্কুলেই পড়াশোনা একেবারে তলানিতে। তার উপর শিক্ষাব্যাবস্থার কবরে শেষ খাপাচি চাপানো হয়েছে নতুন শিক্ষানীতি। আর সেই সাথে স্কুলের তথা সামজিক পরিবেশের উচ্ছৃঙ্খল অবস্থার কথা বলার অপেক্ষা রাখে না। বিশেষ করে আমাদের মেয়েদের নিরাপদ, আধুনিক ও উন্নত ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের বড়ই অভাব। আমাদের আদরের মেয়েদের স্কুলে পাঠিয়ে সর্বদা ভয়ে ভয়ে থাকতে হয়। সার্বিকভাবে বলা যেতে পারে মেয়েদের শিক্ষাব্যাবস্থার অভাব যেন আমাদের মুসলিম সমাজকে কুরে কুরে খাচ্ছে। 
এমতবস্থায় আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতাকে পাথেয় করে ২০২৫ শিক্ষাবর্ষে ইনফিনিটি ডে স্কুলে নার্সারী ও দিবা-আবাসিক বিভাগের পাশাপাশি বালিকাদের আবাসিক বিভাগ শুরু করা হয়েছে। সর্বোচ্চ নিরাপত্তায় আধুনিক শিক্ষার সাথে ইসলামিক শিক্ষার প্রতিশ্রুতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ।